Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

জাগ্রত ছিন্নমস্তা মায়ের দর্শনে মানুষের ঢল, উপচে পড়ল সাহেবগঞ্জ সীমান্তে

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 11, 2026
জাগ্রত ছিন্নমস্তা মায়ের দর্শনে মানুষের ঢল, উপচে পড়ল সাহেবগঞ্জ সীমান্তে
দিনহাটা: ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে কৌশিকী অমাবস্যায় অনুষ্ঠিত হল ৪৮তম বর্ষের ঐতিহ্যবাহী ছিন্নমস্তা মায়ের পুজো। এ বছর রেকর্ড সংখ্যক মানুষের ভিড়ে উপচে পড়ে মন্দির চত্বর। বিকেল থেকেই বৈধ পরিচয়পত্র দেখিয়ে কাঁটাতার পেরিয়ে মায়ের দর্শনে আসেন হাজার হাজার ভক্ত।

রাতভর চলে পুজো ও ধর্মীয় আচার। মধ্যরাতে বলি এবং যজ্ঞ শেষে ভোরে বিতরণ করা হয় প্রসাদ। পুজোয় উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায় ও তাঁর স্ত্রী, আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি, যুব সভাপতি-সহ বিশিষ্টজনেরা।

সীমান্ত এলাকা হওয়ায় সাহেবগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় পুজো। মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়—এই বিশ্বাসেই প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন।