বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'
By Reporter Sabyasachi September 19, 2026
Share:
আলিপুরদুয়ার: প্রতিবছরের ঐতিহ্য ও রীতি মেনে বিশ্বকর্মা পুজোর পুণ্যলগ্নে জলদাপাড়া জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী 'হাতি পুজো'। বিশ্ব হাতি দিবসের পর বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে বিশেষভাবে আরাধনা করা হলো বনের সুরক্ষায় নিযুক্ত কুনকি হাতিদের।
জলদাপাড়া বনবিভাগের দীর্ঘদিনের নিয়ম মেনে এদিন সকালে প্রথমে কুনকি হাতিদের নদীতে নিয়ে গিয়ে যত্ন সহকারে স্নান করানো হয়। এরপর সুন্দর করে সাজিয়ে তাদের নিয়ে আসা হয় নির্ধারিত পুজোস্থলে। সেখানে বিশ্বকর্মা পুজো সম্পন্ন হওয়ার পর পুরোহিত মহাশয় কুনকি হাতিদের পুজো করেন।
এবছর মমতাজ, রায়ান ও কুন্তল সহ মোট পাঁচটি কুনকি হাতির পুজো করা হয়। পুজো শেষে হাতিদের আপ্যায়ন করা হয় তাদের অত্যন্ত প্রিয় খাদ্য আখ, কলা ও নানা ধরনের ফল দিয়ে। পছন্দের খাবার পেয়ে কুনকি হাতিদের মধ্যেও বেশ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
জলদাপাড়ার অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক ডঃ নবিকান্ত ঝাঁ বলেন, "কুনকি হাতিরা আমাদের সহকর্মী। তারা জলদাপাড়া জাতীয় উদ্যানের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের এভাবে বিশেষভাবে পুজো করতে পারলে আমাদেরও খুব ভালো লাগে।"