Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

কোচবিহারে ‘সেবা জ্যোতি যাত্রা’র সমাপ্তি, উপস্থিত শমীক-নিশীথ

 -Sabyasachi By -Sabyasachi October 07, 2026
কোচবিহারে ‘সেবা জ্যোতি যাত্রা’র সমাপ্তি, উপস্থিত শমীক-নিশীথ
কোচবিহার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সেবা ও সমর্পণ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেবা জ্যোতি যাত্রা’র জেলা পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহারে। বুধবার রাসমেলা মাঠের সার্কাস ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ বিজেপির জেলা সভাপতি এবং দলের অন্যান্য নেতৃত্ব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্যও দেখানো হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

দলের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ‘সেবা ও সমর্পণ’-এর ভাবনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালনের পর কোচবিহারে তার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপ্তি অনুষ্ঠানে দলের রাজ্য ও জেলা নেতৃত্বের বক্তব্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উঠে আসে। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।