পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশেষ আয়োজন, উপস্থিত সৌগত রায়, দোলা সেন, কুণাল ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব |
By -Sabyasachi November 09, 2026
Share:
কালীপুজো উপলক্ষে উৎসবের আবহে সেজে উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি। রবিবার সন্ধ্যা থেকেই তাঁর বাড়িতে শুরু হয় অতিথি ও দলীয় নেতা-কর্মীদের আনাগোনা। পারিবারিক ঐতিহ্য মেনে বাড়ির উঠোনেই আয়োজন করা হয় মা কালীর পুজো।
এদিন পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বাড়িতে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ-সহ দলের একাধিক নেতা-নেত্রী ও কর্মী-সমর্থক। এছাড়াও উপস্থিত হন প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। রাতের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজোয় যোগ দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম ঘটে। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে আয়োজন করা হয় পুজোর। তবে এবারের আয়োজনের পরিবেশ ও অতিথি সমাগমে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে।
কালীঘাটের বাড়িতে পুজো, অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং উৎসবের আবহ—সব মিলিয়ে কালীপুজোর দিনটি পরিবারের সদস্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে কাটালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।