Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা

 -Sabyasachi By -Sabyasachi November 16, 2026
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা
পশ্চিম মেদিনীপুরের পিংলা অডিটোরিয়াম হলে সফলভাবে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পিংলা ৩ নম্বর মণ্ডলের বিজয়া সম্মেলন। সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক বক্তব্য ও আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত উৎসাহের সাথে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সবংয়ের বিধায়ক অমল পণ্ডা,
বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা অন্তরা ভট্টাচার্য, ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব গোবিন্দ দাস ও শতদল নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন মণ্ডল সভাপতি পঞ্চানন জানা।

এদিনের সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দলীয় কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পিংলা ৩ নম্বর মণ্ডলের যে তিনটি বুথে সর্বাধিক লিড বা ভোট পেয়েছিল বিজেপি, সেই বুথগুলির প্রতিনিধিদের মঞ্চে ডেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি, গত পঞ্চায়েত নির্বাচনে এই মণ্ডলের যে দুইজন পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিলেন, তাদেরো দলের পক্ষ থেকে সম্মানিত করা হয়।

মণ্ডল সভাপতি পঞ্চানন জানা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "বিকশিত ভারত" গঠনের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে হলে দলের সকল স্তরের কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। একই সাথে, কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের সুফল ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি প্রতিটি সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি কার্যকর্তাকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।