অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
সাগরে পালাবদল! হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজেপির সুমন্ত মণ্ডলের ৮ হাজার ভোটে জয়, বিজয় মিছিলে উচ্ছ্বাস
By Reporter Sabyasachi May 07, 2026
Share:
সন্দীপ দাস, সাগর:
সাগর বিধানসভায় চমক দেখিয়ে হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে প্রায় ৮ হাজার ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। ফলাফল ঘোষণার পরেই এলাকাজুড়ে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। দলীয় কর্মী-সমর্থকদের ঢল নামে রাস্তায়। আবির খেলায়, ঢাক-ঢোল আর বিজেপির পতাকায় মুখর হয়ে ওঠে সাগরের বিভিন্ন এলাকা।
জয়ের পর বিশাল বিজয় মিছিল বের করা হয়। সেই মিছিলে অংশ নেন কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক। “ভারত মাতা কি জয়”, “জয় শ্রী রাম” ধ্বনিতে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। বিজয় মিছিল ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল।
জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল বলেন,
“এটা আমার একার জয় নয়, সাগরের সাধারণ মানুষের জয়। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও উন্নয়নের অভাবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। আমি সাগরের মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব।”
তিনি আরও বলেন,“যারা আমাকে আশীর্বাদ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাগরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করাই এখন আমার প্রধান লক্ষ্য।”