পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
মহালয়ার দিন ইডেনে ৩ হাজার ড্রোনের আলোয় মা দুর্গার আগমন! বড় আয়োজনের আভাস দিলেন শুভেন্দু অধিকারী
By -Sabyasachi October 04, 2026
Share:
এবছর দুর্গাপূজার কোনো কার্নিভাল হচ্ছে না, তবে মহালয়ার দিনই এক বর্ণাঢ্য ও তাক লাগানো আয়োজনের মাধ্যমে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে শারদোৎসবের সূচনা। মহালয়ার এই মহাউৎসব নিয়ে এবার বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
শনিবার বিধাননগরের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই আসন্ন কর্মসূচির কথা জানান তিনি। সাধারণ মানুষকে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ড্রোন শো। প্রায় ৩,০০০ ড্রোনের মাধ্যমে ইডেনের আকাশে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার আগমনের অপরূপ দৃশ্য।
অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গোটা ইডেন গার্ডেন্স চত্বর মুখরিত থাকবে ঢাকের বাদ্যি ও শাঁখের ধ্বনিতে। দার্জিলিং থেকে পুরুলিয়া—রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা চলছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য এবং লোকগানের আসর। পাশাপাশি রাজ্যের সুপরিচিত শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথাগত কার্নিভালের পরিবর্তে মহালয়ার দিনই আগমনীর সুরের মধ্য দিয়ে মহাসমারোহে মা দুর্গাকে বরণ করে নেওয়া হবে। মহালয়ার সন্ধ্যায় ইডেনের এই জমজমাট আয়োজন যে দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে, তা বলাই বাহুল্য।