পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
আজ যেখানে ক্রিমিনাল সেখানেই সংখ্যালঘু", দিলীপের মন্তব্যে রেজিনগর উপনির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
By -Sabyasachi October 05, 2026
Share:
রাজ্যে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। এর মাঝেই সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
রেজিনগরের নির্বাচনী প্রচারের আবহে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন যে, দেশের সার্বিক উন্নয়নের স্রোতে সংখ্যালঘুদেরও যুক্ত হওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে তাঁর একটি মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
দিলীপ ঘোষ বলেন, "দেশের উন্নতির লাভ আপনারা নিন। শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা নিন। চাকরি করুক, ব্যবসা করুন।" এরপরই তিনি আক্রমণ শানিয়ে বলেন, "আজ যেখানে ক্রিমিনাল সেখানেই সংখ্যালঘু, কোর্ট-কাছারিতে সংখ্যালঘু, থানায় সংখ্যালঘু। বিজেপি চায় তারা মূল স্রোতে আসুক, উন্নয়নে সুবিধা নিক।"
রাজনৈতিক মহলের একাংশের মতে, রেজিনগর আসনে সংখ্যালঘু ভোটারদের প্রভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই এই অঞ্চলে ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেছিলেন, “আমার সংখ্যালঘু ভাইবোনেরা মুখ ঘুরিয়ে থাকবেন? কোনো লাভ হবে। এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। সবার কল্যাণের জন্য কাজ করব।” শাসকশিবিরের এই বন্ধুত্বের বার্তার ঠিক পরেই দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক ও মেরুকরণমূলক মন্তব্য ভোটের আগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় পাল্টা তোপ দেগে বলেন, "আগে যারা চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন, তারা হাত জড় করে বলেছিলেন ভোট চাই না, তারা ভোটের আগে এসব কথা বলছেন। তাহলে আগে যা বলেছিলেন, তার জন্য ক্ষমা চান।"
ভোটের ঠিক প্রাক্কালে দিলীপ ঘোষের এই মন্তব্য সংখ্যালঘু ভোটব্যাংক এবং আইনশৃঙ্খলা ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি করেছে।