পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! অষ্টমী পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ, নবমী থেকে স্বস্তির পূর্বাভাস
By -Sabyasachi October 09, 2026
Share:
দুর্গাপুজোয় বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কলকাতাও। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম।
শুক্রবার বিকেলে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে একাদশী পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে।
পঞ্চমী থেকে সপ্তমী: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি
১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।