পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
নদিয়ায় ভাইদ্বিতীয়ার দিন অভিনব 'গাছফোঁটা', পরিবেশ রক্ষার বার্তা মহিলা যুগবার্তা পরিবারের
By -Sabyasachi November 11, 2026
Share:
প্রকৃতির এক অনন্য সৃষ্টি গাছ। গাছ ছাড়া এই পৃথিবীতে মানুষের জীবন আক্ষরিক অর্থেই বিপন্ন। গাছ তথা প্রকৃতিকে বাঁচাতে না পারলে সমগ্র প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তাই গাছের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উপলক্ষে নদীয়ার 'যুগবার্তা' পরিবারের উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব 'গাছফোঁটা' উৎসব।
শাস্ত্রীয় বিধি অনুযায়ী মূল ভাইফোঁটা পরের দিন হলেও, নদীয়ার শান্তিপুরের মতিগঞ্জের ফিসারি এলাকায় একটি বিশাল বটবৃক্ষকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন 'যুগবার্তা' পরিবারের পক্ষ থেকে প্রথমে ওই বটবৃক্ষকে চন্দনের ফোঁটা দেওয়া হয়। এরপর শাস্ত্রীয় নিয়ম মেনে ধান, দূর্বাঘাস দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন নারীরা। গাছের কপালে ফোঁটা দিয়ে আয়োজক কর্মীরা স্লোগান তোলেন— "গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাঁটা।" গাছকে কেন্দ্র করে এই অনন্য আবেগ ও পরিবেশ রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।
'যুগবার্তা' পরিবারের পক্ষে সুমিতা প্রামাণিক, সীমা কুন্ডু ও শম্পা প্রামাণিকরা জানান, তাঁদের সদস্যরা পরিবেশ রক্ষার আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে নানাভাবে আক্রান্ত হয়েছেন। কিন্তু তাতে তাঁরা দমে যাননি। সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে আরও বেশি সচেতন করে তুলতেই গত ১০ বছর ধরে নিরলসভাবে এই 'গাছফোঁটা'র আয়োজন করে আসছেন তাঁরা। পরিবেশ রক্ষায় নারীদের এই অভিনব উদ্যোগ বর্তমানে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।