পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
সরকারি হাসপাতালে সস্তায় ওষুধ, পিপিপি মডেলে ১৬টি জনঔষধি কেন্দ্র গড়ছে রাজ্য
By -Sabyasachi October 14, 2026
Share:
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের কম দামে ওষুধের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রথম পর্যায়ে রাজ্যের ১৬টি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র গড়ে তোলা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই কেন্দ্রগুলির পরিচালনা, পরিষেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে যে ১৬টি হাসপাতালে এই কেন্দ্র চালু করার পরিকল্পনা হয়েছে, তার মধ্যে কলকাতার ১১টি হাসপাতাল রয়েছে। তালিকায় রয়েছে মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম, আইডি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফরিন ভিক্টোরিয়া, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং ডা. আর আহমেদ ডেন্টাল কলেজ।
কলকাতার বাইরে আরও পাঁচটি হাসপাতালে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেগুলি হল নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতাল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।