Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

চোরবাগান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯, কলকাতার বড় পুজোমণ্ডপ পরিদর্শনে বিশেষ দল

 -Sabyasachi By -Sabyasachi October 18, 2026
চোরবাগান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯, কলকাতার বড় পুজোমণ্ডপ পরিদর্শনে বিশেষ দল
কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯। সপ্তমীর সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের ভিড় ও হুড়োহুড়ির জেরে এই বিপর্যয় ঘটে। ঘটনার পর কলকাতার অন্যান্য বড় ও জনপ্রিয় পুজোমণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করেছে রাজ্য প্রশাসন। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিদর্শনকারী দলের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত এই দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিংহ, দমকলের ডিজি অনুজ শর্মা এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের এডিজি জাভেদ শামিম। কলকাতা পুলিশ দলটিকে সহযোগিতা করবে। পরিদর্শন শেষে রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের কাছে।

প্রয়োজনে শুধু পুরোহিত দিয়ে পুজো, বাইরে এলইডি স্ক্রিন
চোরবাগান দুর্ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে রাতে দুর্ঘটনাস্থলেও যান তিনি। পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী জানান, পরিদর্শনকারী দল যে সুপারিশ করবে, পুজো কমিটিগুলিকে তা মেনে চলতে হবে।