Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

রাজ ঐতিহ্যের ছোঁয়ায় চাঁচলের পাহাড়পুর চণ্ডীমণ্ডপে মহাসমারোহে পালিত হলো মহাষ্টমী

 -Sabyasachi By -Sabyasachi October 19, 2026
রাজ ঐতিহ্যের ছোঁয়ায় চাঁচলের পাহাড়পুর চণ্ডীমণ্ডপে মহাসমারোহে পালিত হলো মহাষ্টমী
মহাষ্টমীর সকালে রাজ ঐতিহ্যের এক অপূর্ব সাক্ষী হয়ে রইল মালদার চাঁচল ২ নম্বর ব্লকের পাহাড়পুর চণ্ডীমণ্ডপ। ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মণ্ডপ চত্বরে উপচে পড়েছিল ভক্তদের ভিড়।

এদিন সকালে মহাশাস্ত্রীয় রীতি মেনে শুরু হয় দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি এবং বিশেষ আকর্ষণ—কুমারী পুজো। পুজো উপলক্ষে একটি ছোট্ট শিশুকন্যাকে দেবী দুর্গার কুমারী রূপে রাজ আসনে বসানো হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও হোমাগ্নির মধ্য দিয়ে চলে সুপ্রাচীন এই আচার। কুমারীর মধ্যে স্বয়ং মা দুর্গার রূপ দর্শনের আশায় সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমান পাহাড়পুর চণ্ডীমণ্ডপে।
শতবর্ষের এই প্রাচীন পুজোয় রাজ আমলের ঐতিহ্য, নিখাদ ভক্তি আর ধর্মীয় রীতিনীতির মেলবন্ধন মহাষ্টমীর সকালকে এক অন্য মাত্রা ও আধ্যাত্মিক আবহে মুড়ে দিয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধার্থে এদিনের আয়োজনে বিশেষ নজর দিয়েছিল পুজো কমিটিও।