পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
দুবরাজপুরে 'আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র' থিম দেখতে মণ্ডপে উপচে পড়া ভিড়
By -Sabyasachi October 21, 2026
Share:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে যখন অভিনব ভাবনা ও থিমের ছড়াছড়ি, ঠিক তখনই ব্যতিক্রমী থিম ভাবনায় নজর কাড়ল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোকরুল জয়দুর্গা সংঘ। হেতমপুর পঞ্চায়েতের অন্তর্গত গোকরুল গ্রামের এই পূজা কমিটির এবারের মূল আকর্ষণ— ‘আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র’।
দুবরাজপুর শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রতিমা, মণ্ডপ সজ্জা এবং অনন্য থিম দর্শনের জন্য এখন দর্শনার্থীদের ঢল নেমেছে। কেবল স্থানীয় বাসিন্দারাই নন, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন গোকরুল জয়দুর্গা সংঘের এই সৃজনশীল মণ্ডপ দেখতে।
বাস্তবের আদলে নির্বাচনী পরিবেশ
মণ্ডপে প্রবেশ করতেই মনে হবে যেন সত্যিকারের একটি ভোট গ্রহণ কেন্দ্রে পা রাখা হয়েছে। একটি আদর্শ ভোট কেন্দ্রে যেসব ব্যবস্থা থাকে, তার সবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপের ভেতর নজর কাড়ছে—
প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মীদের অবয়ব। দায়িত্ব পালনরত নির্বাচন কর্মীদের বাস্তবসম্মত উপস্থিতি। বুথের ভেতর বিভিন্ন দলীয় এজেন্টদের বসার স্থান ও আবহ, ভোটদানের সমস্ত সরঞ্জাম: বুথ ব্যবস্থাপনা ও সচেতনতামূলক বার্তা।
এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জয় দুর্গা সংঘের সহ-সম্পাদক মনোজ কবিরাজ জানান, "আমাদের প্রধান উদ্দেশ্য হলো নতুন এবং তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন, কেন্দ্রে যাওয়ার আগেই যেন তাঁদের একটি বাস্তব অভিজ্ঞতা ও স্পষ্ট ধারণা তৈরি হয়, সেই জন্যই আমাদের এই আয়োজন।"
উৎসবের আমেজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শুধু অনন্য থিমই নয়, মণ্ডপজুড়ে উৎসবের মেজাজ বজায় রাখতে ক্লাবের পক্ষ থেকে প্রতিদিন আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার। সব বয়সের মানুষের উপস্থিতিতে গোকরুল গ্রামে এখন জমজমাট শারদোৎসবের আমেজ।