Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

মিষ্টি-খিচুড়ি নয়, বিড়িই প্রিয় প্রসাদ! বিহারের মন্দিরে দেবতার আরাধনায় অভিনব রীতি

 -Sabyasachi By -Sabyasachi October 26, 2026
মিষ্টি-খিচুড়ি নয়, বিড়িই প্রিয় প্রসাদ! বিহারের মন্দিরে দেবতার আরাধনায় অভিনব রীতি


মন্দিরে প্রসাদ মানেই ফল, মিষ্টি কিংবা খিচুড়ি—এমনটাই পরিচিত রীতি। কিন্তু বিহারের কৈমূর জেলার মুসহরওয়া বাবার মন্দিরে প্রচলিত রয়েছে এক ব্যতিক্রমী প্রথা। এখানে দেবতার উদ্দেশে বিড়ি নিবেদন করার রীতি ভক্তদের মধ্যে বিশেষ পরিচিত। ভগবানপুর ব্লকের পাহাড়ি এলাকায়, জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। প্রচলিত বিশ্বাস ও অভিনব নিবেদনের রীতির কারণে মন্দিরটি ঘিরে রয়েছে মানুষের কৌতূহল।