পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
লক্ষ্মীরূপে পূজিত মা তারা! আবির্ভাব দিবসে তারাপীঠে ভক্তের ঢল, দিনভর উপবাসে বহু পুণ্যার্থী
By -Sabyasachi October 26, 2026
Share:
শুক্ল চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব দিবস ঘিরে উৎসবের আবহ তারাপীঠে। রাত থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড়, রবিবার সকাল হতেই তা আরও বাড়তে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই জয়দত্ত সওদাগর শ্মশান থেকে মা তারাকে এনে প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ পুজো ও দেবী দর্শনের আশায় দিনভর উপবাস পালন করছেন বহু ভক্ত। ভক্তি আর আধ্যাত্মিক আবহে সেজে উঠেছে তারাপীঠ।