পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
শিক্ষক নিয়োগে নতুন শর্ত, সরাসরি রাজনীতি করতে পারবেন না নবনিযুক্তরা! নির্বাচনে লড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা
By -Sabyasachi October 28, 2026
Share:
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিতে পারবেন না। এমনকি পুরসভা, কর্পোরেশন, বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারবেন না তাঁরা। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকারি স্কুলের পাশাপাশি সরকার-পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেও এই শর্ত কার্যকর হবে।
বুধবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে নবনিযুক্ত শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত নতুন শর্তে অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও এই শর্ত অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিক্ষার মান ফিরিয়ে আনা এবং শিক্ষকতার পেশাগত পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশের অন্য রাজ্যগুলিতে শিক্ষকরা সাধারণত প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন না। পশ্চিমবঙ্গেও সেই নিয়ম চালু করতে চায় রাজ্য সরকার।