Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শনিবার ফের উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 -Sabyasachi By -Sabyasachi November 07, 2026
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শনিবার ফের উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শনিবার দুপুরে নতুন করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শনিবার সকাল থেকে কালীঘাটের পটুয়াপাড়ায় তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। খবর পেয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের ইস্তফা দাবি করেন তিনি। তাঁদের কাজে বাধা দেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন।

শুক্রবার রাতের ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল। তার মধ্যেই শনিবার সকাল থেকে ফুল-মালা নিয়ে অনুগামীরা পটুয়াপাড়ায় জড়ো হতে থাকেন। দুপুর ৩টে নাগাদ বাড়ির সামনে অস্থায়ী ছাউনির কাছে কেক কাটার কথা ছিল অভিষেকের। অভিযোগ, রাস্তায় এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে পুলিশ জানায়। এর পরেই কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কিতে গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মমতা ও অভিষেক দু’জনেই বাড়ির বাইরে আসেন।

একটি চেয়ারের উপর উঠে মাইক হাতে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা। তিনি জানান, কালীঘাটের পটুয়াপাড়ায় বহু মানুষ প্রতিমা কিনতে আসেন। তাই কোনওভাবেই স্থানীয় ব্যবসার ক্ষতি করা চলবে না। ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁরা যেন নিশ্চিন্তে ব্যবসা করেন। অভিষেকের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের রাস্তার বাঁ দিক ধরে চলার পরামর্শ দেন তিনি। ডান দিকের রাস্তা গাড়ি চলাচলের জন্য খোলা রাখার কথাও জানান।