Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল চলছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। কলকাতা বিমানবন্দরে বাতিল কয়েকটি উড়ান। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জানুন

 -Sabyasachi By -Sabyasachi October 28, 2026
ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল চলছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। কলকাতা বিমানবন্দরে বাতিল কয়েকটি উড়ান। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জানুন
বঙ্গোপসাগরে তৈরি অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া চলছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। তবে পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা বিমানবন্দরে কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবারের জন্য কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। উপকূলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। ঝড়বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।