Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

স্বামীর দীর্ঘায়ু কামনায় বাঁকুড়ার লালবাজারে নিষ্ঠা ভরে উদযাপিত করবা চৌথ

 -Sabyasachi By -Sabyasachi October 30, 2026
স্বামীর দীর্ঘায়ু কামনায় বাঁকুড়ার লালবাজারে নিষ্ঠা ভরে উদযাপিত করবা চৌথ
দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি এবং স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ঐতিহ্য ও পরম্পরা মেনে পালিত হলো করবা চৌথ ব্রত। বাঁকুড়া শহরের লালবাজার এলাকার হিন্দিভাষী সম্প্রদায়ের মহিলারা প্রতি বছরের মতো এবারও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে মেতে ওঠেন।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে আয়োজিত এই ব্রতে সকালের সূর্যোদয় থেকে শুরু করে রাতের চন্দ্রোদয় পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস রাখেন ব্রতীরা। সন্ধ্যায় পুজো-পাঠের পর চালুনির মধ্য দিয়ে পূর্ণিমার রূপ ধরা চাঁদ দর্শন এবং পরবর্তীতে স্বামীর মুখ দেখে জলগ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন বিহারি ও মাড়োয়াড়ি সম্প্রদায়ের মহিলারা।
এই ব্রতকে ঘিরে প্রচলিত রয়েছে পৌরাণিক ও ঐতিহ্যবাহী কাহিনি। লোককথা অনুযায়ী, 'করবা' নামের এক পতিব্রতা নারী তাঁর আত্মত্যাগ ও শক্তির শক্তিতে যমরাজের কাছ থেকে নিজের স্বামীকে রক্ষা করেছিলেন। অন্যদিকে, মহাভারতের সময়কালে স্বামীদের মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণের পরামর্শে দ্রৌপদীও এই ব্রত পালন করেছিলেন বলে জানা যায়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শিব-পার্বতী, গণেশ ও দেবী করবার বিশেষ পুজোয় দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে ওঠে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসব কেবল এক ধর্মীয় আচার নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের এক অনন্য প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে লালবাজারের মহিলাদের মনে।