পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম: বাম আমলের মামলার ফাইল পুনরায় খোলার হুঙ্কার শুভেন্দুর, গড়বেতা থেকে একগুচ্ছ ঘোষণা
By -Sabyasachi November 01, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর:
বাম আমলের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে গড়বেতার মাটি থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার গড়বেতা বিডিও অফিস সংলগ্ন ময়দানে 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' কর্মসূচির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রামের রক্তাক্ত ঘটনার মামলা পুনরায় খোলার হুঙ্কার দেন তিনি।
পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি
এদিনের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গড়বেতার সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে অস্ত্র নিয়ে যারা নন্দীগ্রামে রক্তাক্ত 'সূর্যোদয়' ঘটাতে গিয়েছিল, সেই সমস্ত পুরনো ঘটনার মামলা নতুন করে খোলা হবে। একইসঙ্গে বাম আমলের দাপুটে নেতা শুকুর আলি ও তপন ঘোষের প্রসঙ্গ টেনে অতীতের রাজনৈতিক সংঘাতের স্মৃতিও উসকে দেন তিনি।
চন্দ্রকোনা রোডে সুশান্ত ঘোষকে ঘিরে অতীতের রাজনৈতিক সংঘাতের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, অতীতে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা হলেও তিনি ঠিকই সেখানে গিয়ে সভা করে এসেছিলেন। তৃণমূল ও সিপিআইএমকে এক বন্ধনীতে ফেলে তাঁর কটাক্ষ, বর্তমানে দুই পক্ষ মিলে ফের রাজ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। কঙ্কালকাণ্ডের প্রসঙ্গ তুলেও সিপিআইএমকে নিশানা করেন তিনি। সবশেষে জেলা পুলিশ সুপারের উদ্দেশে দাপুটে বাম নেতা তপন ঘোষকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
গড়বেতা সভা থেকে প্রধান ঘোষণাগুলি এক নজরে:
চাকরির ঘোষণা: ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, সেই সমস্ত শহিদ পরিবারের একজন সদস্যকে 'গ্রুপ ডি' পদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
কৃষক ও ব্যবসায়ী কল্যাণ: আলু চাষি ও আলু ব্যবসায়ীদের জন্য পৃথক বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়, বিজেপি সরকারের আমলে আর কখনও রাজ্যের সীমানায় আলুবোঝাই গাড়ি আটকানো হবে না।
মহকুমা হিসেবে স্বীকৃতি: গড়বেতাকে পুনরায় মহকুমার মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী বাজেটে এই বিষয়ে পদক্ষেপ করা হবে।
পরিকাঠামো ও উন্নয়ন: মা সর্বমঙ্গলা মন্দিরের সংস্কার, খড়্গপুর চৌরঙ্গী থেকে বাঁকুড়া পর্যন্ত ফোর-লেন রাস্তা নির্মাণ এবং খড়কুশমার লোখাটাপোল পাকাপোক্তভাবে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, বাম আমলের রাজনৈতিক হিংসার মামলা পুনরায় খোলা থেকে শুরু করে কর্মসংস্থান ও কৃষকদের স্বার্থে শুভেন্দু অধিকারীর এই একগুচ্ছ ঘোষণা রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।