Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

এভারেস্ট ট্র্যাকিংয়ে অগ্নিকাণ্ড! ডিংবোচেতে সর্বস্বান্ত বসিরহাটের পর্বতারোহীরা, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি

 -Sabyasachi By -Sabyasachi November 01, 2026
এভারেস্ট ট্র্যাকিংয়ে অগ্নিকাণ্ড! ডিংবোচেতে সর্বস্বান্ত বসিরহাটের পর্বতারোহীরা, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি
এভারেস্টের দুর্গম পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের পর্বতারোহীরা। নেপালের ডিংবোচেতে হোটেলে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রয়োজনীয় ওষুধপত্র, শীতের পোশাক, ট্রেকিংয়ের জুতো ও সঞ্চিত যাবতীয় অর্থ। হিমাঙ্কের নিচে তীব্র তুষারপাতে কোমরসমান বরফে এখন অবরুদ্ধ পুরো দলটি।
গত ২১ অক্টোবর বসিরহাটের ‘ট্রাভেলার্স গিল্ড’ ক্লাবের পক্ষ থেকে প্রায় ৩০ জনের একটি দল এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। ২৮ অক্টোবর ডিংবোচেতে পৌঁছানোর পর থেকেই সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটানা বরফ পড়তে থাকে। ৩০ অক্টোবর সকালে হোটেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। প্রাণ বাঁচাতে সদস্যরা দ্রুত বেরিয়ে আসায় হতাহতের ঘটনা না ঘটলেও তিন-চার জন ছাড়া আর কেউ মালপত্র রক্ষা করতে পারেননি।
বর্তমানে পাশের একটি হোটেলে কোনোমতে আশ্রয় নিয়েছেন অভিযাত্রীরা। হিমাঙ্কের নিচে জুতো ও গরম পোশাক ছাড়া বরফ ঠেলে নিচে নামা অসম্ভব হওয়ায় ভারত সরকারের কাছে জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠিয়ে এয়ারলিফ্ট করার কাতর আবেদন জানানো হয়েছে।

এভারেস্টে ট্র্যাকিং এ গিয়ে বিপদের মুখে পড়ল ২৯ পার্বত আরোহী, হোটেলে আগুন ধরে ভূষ্মিভূত সর্বস্ব, ভারত সরকারের কাছে সাহায্যের দাবি

গত ২১ শে অক্টোবর বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড সংস্থা থেকে ২৯ জুনের একটি পার্বত আরোহী এভারেস্ট ট্রাকিং এর উদ্দেশ্যে রওনা হয় । ৩০ অক্টোবর তাদের মধ্যে ১৯ জন যখন ডিংবোচে নামক বেসক্যাম্পে(বরফে ঘেরা এলাকায়)একটি হোটেলে রেস্ট নিচ্ছিল সেই সময় হঠাৎই হোটেলটিতে গ্যাসের বাস্ট করে হোটেলে আগুন ধরে যায় । বরাত জোড়ে পার্বত আরোহী দের জীবন বেঁচে গেলেও তাদের টাকাসহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে ।
পরবর্তীতে তারা পাশের একটি হোটেলে আশ্রয় নিয়েছে কিন্তু তাদের কাছে নেই কোন গরমের ভালো পোশাক নেই জুতো বরফের মধ্যে দিয়ে ফেরার মতন কোনরকম সামগ্রী বা টাকা-পয়সা তাদের কাছে নেই ।
তাই তাদের ভারত সরকারের কাছে আবেদন যাতে তাদেরকে সেখান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।