পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
খড়গপুর স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসে উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, আটক এক যাত্রী
By -Sabyasachi November 05, 2026
Share:
খড়গপুর স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস থেকে নামতেই এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার হলো ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ। বিপুল পরিমাণ এই অর্থ উদ্ধারের ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যাত্রীকে আটক করে জেরা শুরু করেছে রেল পুলিশ (GRP)।
পুলিশ সূত্রে জানা গেছে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস থেকে খড়গপুর স্টেশনে নেমেছিলেন রাহুল সোনি নামের এক যাত্রী। তাঁর গন্তব্য ছিল হাওড়া। কিন্তু ট্রেন থেকে নেমে ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্মে বসার পর তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকে জিআরপি (GRP)-র টহলরত পুলিশকর্মীদের।
সন্দেহের বশে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত জওয়ানরা। এরপরেই তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতে বলা হয়। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের! ব্যাগের ভিতর থেকে একের পর এক ৫০০ টাকার নোটের বান্ডিল বেরিয়ে আসে।
প্রাথমিক গণনা ও তথ্যানুযায়ী, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে ওই যাত্রী সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। এই টাকার সঙ্গে কোনো বেআইনি লেনদেন বা অন্য কোনো গভীর রহস্য জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার আকস্মিকতায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যেও কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। পুলিশি জেরার মুখে ধৃত যাত্রীর আসল উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।