Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পুলিশ কর্মীর গু*লি*বিদ্ধ দেহ উ*দ্ধা*র ঘিরে চাঞ্চল্য, তদন্তে ফরেনসিক টীম।

 -Sabyasachi By -Sabyasachi November 05, 2026
পুলিশ কর্মীর গু*লি*বিদ্ধ দেহ উ*দ্ধা*র ঘিরে চাঞ্চল্য, তদন্তে ফরেনসিক টীম।
নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কাঁকসা ট্রাফিক গার্ডের এক কর্মরত পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে, পানাগড় বাইপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত পুলিশ কর্মীর নাম সঞ্জয় জানা (৩৬)। কর্মরত অবস্থায় এমন আচমকা ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পুলিশ মহলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানাগড় বাইপাসে অন্যান্য সহকর্মীদের সঙ্গেই ডিউটি করছিলেন সঞ্জয়বাবু। ১৯ নম্বর জাতীয় সড়কে যানজট সামলানো এবং দাঁড়িয়ে থাকা লরিগুলিকে সরানোর কাজ করছিলেন তাঁরা। ডিউটি চলাকালীন আচমকা সহকর্মীদের চোখের আড়ালে চলে যান তিনি। কিছুক্ষণ পর একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে তাঁকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। দেখা যায়, তাঁর মাথায় গুলির মারাত্মক ক্ষত রয়েছে এবং চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। পাশে পড়েছিল তাঁর সার্ভিস রিভলবারটি।
সহকর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বুধবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে এবং সার্ভিস রিভলবার থেকে কীভাবে গুলি চলল, তা খতিয়ে দেখতে ডাকা হয়েছে ফরেনসিক দলকে। কোনো পারিবারিক অশান্তি নাকি কর্মক্ষেত্রের মানসিক চাপ— ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।