Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

অবৈধ মদ ও নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান

 -Sabyasachi By -Sabyasachi November 06, 2026
অবৈধ মদ ও নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার পিংলার  ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান


বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মদ ও নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অভিযোগে গ্রেফতার হলেন পিংলার ধনেশ্বরপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান পুষ্পেন্দু দে। পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতির ঘনিষ্ঠ বলে পরিচিত পুষ্পেন্দু দে-কে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর বাড়িতে অবৈধভাবে মদের কারবার চলছিল বলে অভিযোগ। পাশাপাশি বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজিও মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি। ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও এই প্রধানের বিরুদ্ধে রাতের অন্ধকারে সরকারি গাছ বিক্রির মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এ দিন আদালতে ধৃতের পুলিশি হেফাজতের আর্জি জানাবে বলে জানা গিয়েছে।