পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
সিঙ্গুরে ফিরছে শিল্প? অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা, নতুন শিল্পনীতিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
By -Sabyasachi November 07, 2026
Share:
দীর্ঘ বিতর্ক ও রাজনৈতিক আন্দোলনের স্মৃতি পেরিয়ে ফের শিল্পের আলোচনায় হুগলির সিঙ্গুর। সেখানে নতুন করে শিল্পস্থাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিউটাউনে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করার পর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে শিল্পমহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গুরে শিল্পস্থাপনের জন্য সরকার উদ্যোগী। তবে শুধুমাত্র সমঝোতাপত্র বা MoU স্বাক্ষর করে প্রচার পাওয়ার উদ্দেশ্য তাঁদের নেই। বাস্তবে শিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও এখনও কোনও চূড়ান্ত চুক্তি বা বিনিয়োগের ঘোষণা হয়নি।
ন্যানো প্রকল্প ঘিরে আন্দোলনের কারনেই সিঙ্গুর ছেড়েছিল টাটা।
সিঙ্গুরে শিল্পায়নের ইতিহাস দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়ার উদ্যোগ নেয়। কিন্তু তিন ফসলি জমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।