Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

মেদিনীপুরের বাজারে এখন ‘মৌঢাল ছাতু’র রমরমা বাজার, কদর তুঙ্গে জঙ্গলমহলের এই সুস্বাদু বন্য ছাতুর

 -Sabyasachi By -Sabyasachi November 14, 2026
মেদিনীপুরের বাজারে এখন ‘মৌঢাল ছাতু’র রমরমা বাজার, কদর তুঙ্গে জঙ্গলমহলের এই সুস্বাদু বন্য ছাতুর


দুর্গা ছাতুর পর এবার মেদিনীপুরের বিভিন্ন বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সুস্বাদু ‘মৌঢাল ছাতু’। দাম সাধারণের আয়ত্তের মধ্যে থাকায় এবং দারুণ স্বাদের জন্য এই ছাতু কিনতে প্রতিদিন বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
মেদিনীপুর শহরের কলেজ রোড, রাজাবাজার, গেটবাজার এবং কোতোয়ালি বাজার সহ বিভিন্ন এলাকায় এখন মৌঢাল ছাতুর পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। বিক্রেতাদের একাংশের দাবি, প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ কেজি কিংবা তারও বেশি ছাতু বিক্রি হচ্ছে।

পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকায় প্রচুর পরিমাণে এই মৌঢাল ছাতু পাওয়া যায়। সাধারণত শাল, মহুয়া ইত্যাদি গাছের তলায় বা আশেপাশের মাটিতে এই ছাতু জন্মায়। মহুয়া গাছের ঝরে পড়া পাতা মাটিতে পচে যাওয়ার পরেই মূলত এই ছাতু ফোটে। মহুয়া গাছের তলায় জন্মায় বলেই স্থানীয়দের অনেকের ধারণা এই ছাতুর নাম হয়েছে ‘মৌঢাল’। তবে শুধু মহুয়া নয়, শাল গাছের তলাতেও এই ছাতু পাওয়া যায়।

মৌঢাল ছাতু দেখতে অনেকটা কদমা মিষ্টির মতো গোল। ছাতুর উপরের অংশ গোল, মসৃণ এবং চকচকে। এর ডাঁটি তুলনামূলক ছোট হয়। ভোজ্য ছাতুগুলির মধ্যে এটি আকৃতিতে সবচেয়ে বড়। এই ছাতুর চামড়া বা ছাল অন্যান্য ছাতুর তুলনায় কিছুটা মোটা ও পুরু হয়।

জঙ্গলমহলে কুরকুরে ছাতু, দুর্গা ছাতু এবং বালি ছাতুর মতোই সমান জনপ্রিয় ও সুস্বাদু এই মৌঢাল ছাতু। তবে রান্নার বিশেষ নিয়ম রয়েছে। বিক্রেতারা জানান, রান্নার আগে মৌঢাল ছাতু সামান্য গরম জলে ভাপিয়ে সেই জল ফেলে দিতে হয়, যাতে ছাতুর গায়ে থাকা মাটির গন্ধ দূর হয়ে যায়। এরপর সাধারণ ছাতুর মতোই এটি রান্না করা হয়।

সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে বর্ষার শেষে ভিজে স্যাঁতসেঁতে জঙ্গলে এই ছাতু ফোটে। তবে বর্তমানে অসময়ের বৃষ্টির কারণে জঙ্গলে আবারও এই ছাতু ফুটতে শুরু করেছে বলে জানান বিক্রেতারা। ছাতু বিক্রেতা অনিমা মাহাতো ও ভারতী মাহাতোরা জানান, বৃষ্টির জেরে জঙ্গলে এই ছাতুর ফলন ভালো হচ্ছে, আর খেতে সুস্বাদু হওয়ায় এর চাহিদা সব সময়ই বেশি থাকে।

মৌঢাল ছাতুর পাশাপাশি বাজারে বড় বালি ছাতুর পসরা নিয়েও বসেছেন বিক্রেতারা। ছোট বালি ছাতু সাধারণত খোলা মাঠ বা ধান জমির আলে জন্মড়ালেও, বড় বালি ছাতু জন্মায় জঙ্গলের গভীরে। বিক্রেতা শ্রীমন্ত মাহাতো জানান, প্রতিদিন তাঁর ৫ থেকে ৮ কিলো বড় বালি ছাতু বিক্রি হয়।
জঙ্গলমহলের মানুষের আয়ের উৎস
জঙ্গলমহলে বন্য ছাতু সংগ্রহ ও বিক্রি বর্তমানে অর্থসংস্থানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। গ্রামীণ এলাকার বহু মানুষ জঙ্গল থেকে এই ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কোথাও কোথাও ব্যবসায়ীরা সরাসরি সংগ্রহকারীদের থেকে ছাতু কিনে এনে বাজারে বিক্রি করেন। সাধারণ মানুষের মধ্যে এই বন্য ছাতুর ব্যাপক চাহিদার কারণে জঙ্গলমহল থেকে মেদিনীপুর শহরের বাজার—সর্বত্রই এখন জমজমাট মৌঢাল ছাতুর ব্যবসা।