Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

গরমের মধ্যে অসুস্থ সুপারস্টার দেব, তবুও অবিচল প্রচারে

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 24, 2026
গরমের মধ্যে অসুস্থ সুপারস্টার দেব, তবুও অবিচল প্রচারে
কাঠফাটা গরমের মধ্যেই একটানা ভোটপ্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন Dev। বৃহস্পতিবার দিনভর প্রচারের পর শুক্রবার সকালেও বেরিয়েছিলেন তিনি। তবে গন্তব্যে রওনা হওয়ার আগেই শারীরিক অসুস্থতা অনুভব করেন। চিকিৎসকদের প্রাথমিক পরামর্শ নেওয়ার পরও প্রচার থামাননি তৃণমূলের এই সুপারস্টার সাংসদ। West Bengal Assembly Election 2026-এর আগে জোরকদমে প্রচার চালাতে গিয়ে কখনও বিমান, কখনও গাড়ি, কখনও পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছচ্ছেন দেব। তাঁর এই দায়বদ্ধতা রাজনৈতিক মহলে প্রশংসিত হলেও শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সমর্থকদের মধ্যে।