অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে টাকিতে শেষ হল বিজেপির নির্বাচনী প্রচার
By Reporter Sabyasachi April 28, 2026
Share:
বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জির সমর্থনে টাকিতে শুরু হল বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সৌর্য ব্যানার্জি সহ একাধিক বিজেপি কার্যকর্তারা। টাকির রাজবাড়ী ঘাট থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। চৌরঙ্গী মোড় হয়ে হাসনাবাদ বনবিবি সেতুতে সমাপ্ত হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। রাস্তার দু'ধারে কাতারে কাতারে মানুষ হাত নাড়িয়ে স্বাগত জানায় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি কে।