Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

কেন্দ্রীয় বাহিনীকে হাইকোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেবাংশুর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi April 30, 2026
কেন্দ্রীয় বাহিনীকে হাইকোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেবাংশুর
এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব। যত বড়োই বাপ ওর মাথায় থাকুক না কেন। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্য বললেন দেবাংশু।

তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চটে লাল দেবাংশু। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি, মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর।

চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথের ভোট ভোট গ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূলের অভিযোগ, তাদের পোলিং এজেন্ট কে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাস কে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ, তিনি সকালে থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষন পড়ে যখন আবার বুথে ঢুকতে যায় সেই সময় কেন্দ্রীয় জয়ানরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল প্রার্থী। দেবাংশুর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে। কিন্তু কি কারণে মেরেছে সে বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চাননি। এর কোনও সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাওয়ার হুশিয়ারী দেন।

সেক্টর অফিসার রানা বোস ও তার সরকারি দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় দেবাংশুর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেন, আমরা এই ঘটনার এখনো রিপোর্ট পাঠাইনি। আমরা ঐ ছেলেটার সঙ্গে কথা বলেছি ও তার ভিডিও করেছি। তার গায়ের দাগ ও কি ঘটনা ঘটেছে তার কাছ থেকে সবটাই জেনেছি। আমরা সব দেখে রিপোর্ট পাঠাবো। আমরা ঘটনার রিপোর্ট পাঠাবো ।