Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 17, 2026
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
রথযাত্রার দিনই বড় ভাঙনের খবর। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে, তৃণমূলে যোগদান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সাংসদ পদে মনোনীত ও হয়েছিলেন তিনি। তবে জুলাই মাসের শেষে, সেই পদ ও ছেড়ে দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের সাংসদ হিসেবে একটি ও অধিবেশনে অংশগ্রহণ করেননি তিনি।

তার আগেই, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন কোয়েল মল্লিক। তবে চমকের শেষ এখানেই নয়। কোয়েলের রাজনৈতিক কেরিয়ার নিয়ে শুরু হল নতুন জল্পনা। রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে, এবার কি বিজেপিতে যাচ্ছেন কোয়েল মল্লিক?

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের

এদিন রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন কোয়েল, জমা দেন ইস্তফাপত্র। আগামী ২০ জুলাই প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল। সেই অধিবেশনে যোগদান করলে, সেটাই হত কোয়েল মল্লিকের প্রথম অধিবেশন। তার আগে ১৯ তারিখ বৈঠক রয়েছে NCPI-এর। তবে তার আগেই, ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। তবে ইস্তফা দেওয়ার পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করলেন কোয়েল। প্রকাশ্যে এসেছে সেই ছবি ও। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর ইস্তফা দিলেন কোয়েল। আর সেই কারণেই, আরও জোরালো হয়েছে এই সম্ভাবনা যে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পথ ধরে কী গেরুয়া শিবিরে যেতে চলেছেন কোয়েল ও?

পদত্যাগ করেই বিজেপি মন্ত্রীর সঙ্গে দেখা কোয়েলের

অন্যদিকে কোয়েলের পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা নেমে গেল ১ অঙ্কে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ১০ থেকে কমে হল ৯। তবে কেন্দ্রিয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলা হয়েছে। জল্পনায় রয়েছে আরও এক সাংসদের নাম। শোনা যাচ্ছে রাজ্যসভা থেকে পদত্যাগ করতে পারেন আরও এক সাংসদ। সেটা হলে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হবে আট। এখন প্রশ্ন উঠছে যে, ঠিক যেভাবে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক ইস্তফাপত্র দেওয়ার কিছুক্ষণ পরেই বিজেপিতে যোগদান করেছিলেন, সেই পথে কি হাঁটবেন কোয়েল ও?

এর আগে, জানুয়ারি মাসে ভোটপ্রচারের সময় রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার হাতে তিনি তুলে দিয়েছিলেন প্রচার পুস্তিকা। এরপরেই মনোনয়ন পান, কোয়েল মল্লিক। সেই সময়ে কোয়েলের মুখেও শোনা গিয়েছিল তৃণমূলের প্রশংসা। তবে এবার কি দলবদল করছেন কোয়েল ও? জল্পনা থাকবে এবং নজর থাকবে কোয়েলের রাজনীতির সফরের আগামী পরিকল্পনার দিকে