Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

বেনারসের আদলে সাজবে গঙ্গাসাগর! প্রতিদিন গঙ্গারতি, সমুদ্র সৈকতে হবে ঘাট নির্মাণ— বড় ঘোষণা মন্ত্রী দীপঙ্কর জানার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 01, 2026
বেনারসের আদলে সাজবে গঙ্গাসাগর! প্রতিদিন গঙ্গারতি, সমুদ্র সৈকতে হবে ঘাট নির্মাণ— বড় ঘোষণা মন্ত্রী দীপঙ্কর জানার
সন্দীপ দাস,কাকদ্বীপ :
আগামী দিনে বেনারসের আদলে গড়ে তোলা হবে দেশের অন্যতম বৃহৎ তীর্থস্থান গঙ্গাসাগর। প্রতিদিন গঙ্গার ঘাটে হবে গঙ্গারতি, সকালে নিয়মিত পূজার্চনারও ব্যবস্থা করা হবে। পাশাপাশি গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে নির্মাণ করা হবে স্থায়ী ঘাট। গঙ্গাসাগর মেলা-২০২৭-এর প্রথম প্রস্তুতি বৈঠকের পর এমনই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা।

মন্ত্রী জানান, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই অবকাঠামো উন্নয়ন, তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন গঙ্গাসাগর মেলায় মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল আরও নির্বিঘ্ন করতে তিনটি পৃথক নৌ-চ্যানেল তৈরি করা হবে। এর ফলে দিন-রাত ২৪ ঘণ্টাই ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে এবং যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা।

উল্লেখযোগ্য বিষয়, অতীতের তুলনায় এবার অনেক আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় প্রথম প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। মেলার সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, পরিবহণ ও তীর্থযাত্রীদের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়