Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

পানিহাটিতে বেআইনি সাট্টার ঠেকে বিজেপির অভিযান, হাতাহাতির পর কানে-পায়ে ধরে ক্ষমা চাইল সাট্টা কর্মী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 09, 2026
পানিহাটিতে বেআইনি সাট্টার ঠেকে বিজেপির অভিযান, হাতাহাতির পর কানে-পায়ে ধরে ক্ষমা চাইল সাট্টা কর্মী
এলাকা জুড়ে রমরমিয়ে চলছিল বেআইনি সাট্টার ব্যবসা। রাজ্যে কোনোভাবেই বেআইনি জুয়া, সাট্টা বা মদের ঠেক চলতে দেওয়া হবে না—বিজেপি নেতৃত্ব ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তার পরই পানিহাটি এলাকা জুড়ে সরব হলেন স্থানীয় বিজেপি কর্মীরা। শনিবার পানিহাটির একাধিক বেআইনি সাট্টার ঠেকে আচমকা অভিযান চালায় বিজেপি।
অভিযানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চরম উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। বিজেপি কর্মীদের আসতে দেখে সাট্টা ঠেকের কর্মীরা চম্পট দেওয়ার চেষ্টা করলে ধাওয়া করে এক কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন বিজেপি কর্মীরা।

সাট্টা কর্মী ধরা পড়তেই বিজেপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা নিমেষের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। জনবহুল এলাকায় প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি চলে।

বিজেপি কর্মীদের শক্ত প্রতিরোধের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়ে সাট্টা ঠেকের ওই কর্মী। গণপ্রতিরোধের মুখে পড়ে শেষমেশ কানে ধরে এবং বিজেপি কর্মীদের পায়ে ধরে প্রাণপণে ক্ষমা চায় সে। ভবিষ্যতে আর কখনও এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দেয়।

বিজেপি নেতৃত্বের বক্তব্য: "এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে এই সব মারণ নেশা ও জুয়ার হাত থেকে বাঁচাতে বেআইনি সাট্টা ও মদের ঠেকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ও অভিযান অব্যাহত থাকবে।"

ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে কীভাবে এই ধরনের বেআইনি ঠেক চলছিল, তা নিয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।