বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
ময়নায় তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত সমিতি, বোর্ড গঠন করল বিজেপি
By Reporter Sabyasachi September 08, 2026
Share:
দীর্ঘ টানাপোড়েন ও রাজনৈতিক পালাবদলের পর অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার ময়না পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই প্রথমবার ময়না পঞ্চায়েত সমিতির দখল নিল গেরুয়া শিবির।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়তে শুরু করে স্থানীয় স্তরেও। পূর্ব মেদিনীপুরের ময়না পঞ্চায়েত সমিতির তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী সভাপতি শেখ শাহজাহান আলী এবং সহ-সভাপতি রঞ্জিত বল পদত্যাগ করেন। এরপর দীর্ঘ কয়েক মাস শীর্ষ নেতৃত্ব ছাড়াই ধীর গতিতে চলছিল এই পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কাজ।
ময়না পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩৩। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩টি আসনে এবং বিজেপি ১০টি আসনে জয়লাভ করেছিল। গতকাল আয়োজিত নির্বাচনে বিজেপির প্রার্থী গৌতম কুমার গুরু সভাপতি এবং পঞ্চানন মণ্ডল সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজেপির ১০ জন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ জন জয়ী পঞ্চায়েত সমিতি সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচন পর্ব শেষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে ফুল ও সংবর্ধনা জানিয়ে শুভেচ্ছা জানান— পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম কুমার দোলাই, ময়না ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ।
ময়নার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম পঞ্চায়েত সমিতির ক্ষমতা বিজেপির হাতে যাওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তাপ ও চর্চা শুরু হয়েছে।