Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

কাজ না করলে রেজাল্ট কার্ড তৈরি করবে জনগণই: বাঁকুড়ায় মীনাক্ষী মুখার্জীর কড়া বার্তা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 16, 2026
কাজ না করলে রেজাল্ট কার্ড তৈরি করবে জনগণই: বাঁকুড়ায় মীনাক্ষী মুখার্জীর কড়া বার্তা
পাঁচ বছরের ম্যানডেট পেয়ে ক্ষমতায় এসে সাধারণ মানুষের কাজ না করলে, জনগণ নিজেরাই সরকারের ‘রেজাল্ট কার্ড’ তৈরি করবে। বাঁকুড়ার ওন্দায় সিপিআই(এম) এরিয়া কমিটির প্রতিবাদী জনসভা থেকে এভাবেই কড়া সতর্কবার্তা দিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী।

সোমবার সন্ধ্যায় ওন্দা সিপিএম পার্টি অফিসের সামনে আয়োজিত এক প্রতিবাদী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। নাম না করে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে মীনাক্ষী মুখার্জী স্মরণ করিয়ে দেন যে, সাধারণ মানুষ ভোট দিয়েছে কাজের জন্য। পাঁচ বছরের জন্য ভোট পেয়ে ক্ষমতায় এসে অজুহাত না দেখিয়ে মূল কাজগুলো সম্পন্ন করতে হবে।

বিধানসভার ভেতরে আসন সংখ্যা ২০৭ হতে পারে, কিন্তু রাজপথে দাঁড়িয়ে থাকা মেহনতি মানুষ সেই ২০৭-এর চেয়েও বড় শক্তি। রাস্তায় নামলে জবাবদিহি করতেই হবে।

সরকার যদি জনগণের কাজ করতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষকে সংগঠিত করে শাসকদলের ‘রেজাল্ট কার্ড’ তৈরি করার দায়িত্ব লাল ঝান্ডাই পালন করবে।
ওন্দার এই জনসভায় সিপিএম কর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে মীনাক্ষী মুখার্জীর এই বক্তব্য ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।