Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

বামপন্থীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 16, 2026
বামপন্থীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বিষয়টা বাক স্বাধীনতার, বিষয়টা ব্যক্তি স্বাধীনতার। আমি পুজোর সময় অঞ্জলি দেবো কিনা তা তো আমার নিজের ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী তাও ঠিক করে দেবেন। আর তা নিয়েই বিতর্ক। যারা ধর্মকে আফিং বলেন, নিজেদের নাস্তিক বলেন, তাঁদের কাছ থেকে উপদেশ নেওয়া হবে না। সোমবার গণেশ পুজোর সূচনা করে বামেদের এভাবেই কড়া আক্রমণে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবা বিতর্ক নিয়ে এদিন শুভেন্দুর মত, কোনদিন নিরামিষ খেতে হয়, কোনদিন মাছ দিয়ে মাকে ভোগ দিতে হয়, তা সনাতনীরা জানেন। তাঁর বক্তব্য, “আগে পুজো পদ্ধতি, পুজো পাঠ, পঞ্জিকা নিয়ম বদলে দিয়ে বলা হত, কালচারাল প্রোগ্রাম। কেউ বা কারা প্রাদেশিকতার নামে বিভাজন করতে চেয়েছিল।”

বেহালায় এই বক্তবের আগে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের পুজোর সূচনা করে পুজো-শারদোৎসবের বিতর্ক উড়িয়ে কমিউনিস্টদের নবান্নে এসে পুষ্পাঞ্জলি দিয়ে ‘পরিবর্তনের স্বাদ’ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “অনেকের খুব কষ্ট হচ্ছে, মূলত কমিউনিস্ট ঘরানার যাঁরা। মানে যাঁদের পুজো বলতে খুব কষ্ট। খুব গালাগালি করছে আমাকে। বলছে, পুজো কেন লিখতে হবে। কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, আমি বিশ্বকর্মা পুজোর দিন নবান্নতে পুষ্পাঞ্জলি দেব। আপনারা নবান্নতে আসুন। একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মী ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই। খুব ভালো লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।