বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
নন্দীগ্রাম উপনির্বাচন: রেয়াপাড়ায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, তুঙ্গে রাজনৈতিক প্রস্তুতি
By Reporter Sabyasachi September 09, 2026
Share:
আসন্ন নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক তৎপরতা শুরু করেছে পদ্মশিবির। মঙ্গলবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে একটি বিশেষ উচ্চপর্যায় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন উপনির্বাচনকে পাখির চোখ করে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক হেভিওয়েট নেতা। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম বিধানসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন বিধায়ক এবং দলের জেলা কমিটির পদাধিকারী ও স্থানীয় নেতৃত্ব।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুজোর ঠিক আগে এই হাই-প্রোফাইল ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। মঙ্গলবারের এই বৈঠকে মূলত নির্বাচনী রণকৌশল তৈরি, বুথ স্তরে সংগঠনের শক্তি যাচাই এবং সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিরোধী গড়ে নিজেদের দুর্গ অক্ষত রাখতে এবং এই আসনটিতে গেরুয়া শিবিরকে ধরে রাখতে বিজেপি নেতৃত্ব এখন থেকেই জনসংযোগ ও প্রচারের ওপর বিশেষ জোর দিচ্ছে।