বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে, কালীঘাট শিবিরের চমকে রাজনৈতিক চর্চা
By Reporter Sabyasachi September 14, 2026
Share:
নন্দীগ্রাম: আসন্ন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (কালীঘাট শিবির)। আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া হাইভোল্টেজ আসনটিতে এবার তাঁর ওপরই আস্থা রাখল দল।
পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। রাজনৈতিক ও সামাজিক জীবনে দীর্ঘদিন ধরে সক্রিয়। সঞ্চিতা পূর্বে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে চাকরিহারা ২৬৯ জনের তালিকায় তাঁর নাম উঠে আসায় তিনি খবরের শিরোনামে এসেছিলেন। পরবর্তীতে অবশ্য সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি চাকরি ফিরে পান।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে সঞ্চিতা বলেন, "দল আমার ওপর যে ভরসা রেখে দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করব।"
রাজনৈতিক পটভূমি বিচারে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তৃণমূলের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন সঞ্চিতা। মাঝে টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরবর্তীতে কুণাল ঘোষের হাত ধরে পুনরায় মূলস্রোতের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন তিনি।
গত নির্বাচনেও বয়াল-২ এলাকার প্রাক্তন প্রধান পবিত্র করকে প্রার্থী করেছিল তৃণমূল, তবে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়। এবারও বয়াল এলাকা থেকেই নতুন মুখ বেছে নিল জোড়াফুল শিবির। রাজনৈতিক মহলের নজর এখন এটাই—এই হাইপ্রোফাইল উপনির্বাচনে সঞ্চিতা তৃণমূলের জমি পুনরুদ্ধার করতে পারেন কি না।