বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
ঋতব্রত সহ ১০ বিধায়কের নাম বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মমতা তৃণমূল
By Reporter Sabyasachi September 16, 2026
Share:
নির্বাচনের ফল বের হবার পর থেকেই মমতার তৃণমূল ভাঙা শুরু করেছে। এই মুহূর্তে মমতার সঙ্গে আছে মাত্র কয়েকজন। সেই পরিস্থিতিতেই মমতা ছুটলেন সুপ্রিম কোর্টে। এ নিয়ে মামলা হাই কোর্টে ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিন্তু বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে দু’মাসের সময়সীমা দিয়ে মামলাটি ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়েছে। ১৮ অক্টোবর সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগে সোমবার সন্ধ্যায় সেই নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল কালীঘাট তৃণমূল। যার আবেদনকারী বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজে। কালীঘাট শিবির তাঁকেই প্রথম বিরোধী দলনেতা বেছেছিল। এ নিয়ে দলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য এর আগে যেভাবে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, ঠিক একইভাবে বিধায়কদের সদস্যপদ খারিজ করার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে। ঋতব্রত ছাড়া এই তালিকায় রয়েছে অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষের নাম।
কল্যাণ বলেন, “প্রথমে এই ১০ জনের নাম দেওয়া হয়েছে। বাকিদের আমরা কিছুটা সময় এবং অক্সিজেন দিতে চাইছি। যদি ভুল বুঝতে পেরে তাঁরা এখনও কালীঘাটে ফিরে আসতে চান, তবে দরজা খোলা রয়েছে। না ফিরলে তাঁদের পুরো রাজনৈতিক কেরিয়ারই ধ্বংস হয়ে যাবে।” তবে হাই কোর্টের পর্যবেক্ষণে একটি মামলা থাকাকালীন একই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে কল্যাণকে পালটা জবাবে ঋতব্রত বলেছেন, “কটা দিন অপেক্ষা করুন। কাকে কী অক্সিজেন দিচ্ছেন! বহিষ্কারের ফাঁদ পাতা ভুবনে। ধৈর্য ধরুন, টের পাবেন কে কার সাংসদ পদ-বিধায়ক পদ খারিজ করে। আপনার সঙ্গে থাকা বিধায়ক-সাংসদদের পদ থাকবে তো? একটু ধৈর্য ধরুন, জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে।”