অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধের অভিযোগে সমস্যায় রোগীরা, দ্রুত সমাধানের দাবি
By Reporter Sabyasachi May 13, 2026
Share:
রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বহু রোগী। বিজেপি সরকার ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর আশ্বাস দিলেও এখনও সরকারি ভাবে কোনও নির্দেশিকা জারি হয়নি। এরই মাঝে বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করার অভিযোগ উঠছে।
সোমবার হাওড়ার চুনাভাটি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস ও ক্যান্সার রোগীরা সমস্যার মুখে পড়েন। এতদিন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ডায়ালিসিস ও কেমোথেরাপির সুবিধা পেলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আপাতত ওই কার্ডে আর পরিষেবা দেওয়া হবে না।
রোগীদের অভিযোগ, সরকারিভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধের কোনও ঘোষণা না থাকা সত্ত্বেও কেন পরিষেবা বন্ধ করা হচ্ছে তা স্পষ্ট নয়। অন্যদিকে আয়ুষ্মান ভারত কবে চালু হবে, তা নিয়েও কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম উদ্বেগে রোগী ও তাঁদের পরিবার। দ্রুত সমস্যার সমাধানে নতুন সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।