অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা
By Reporter Sabyasachi May 19, 2026
Share:
সুচিস্মিতা সাহা, নিজস্ব প্রতিনিধি, কলকাতা :
বর্তমান সময়ে শিক্ষাকে সমাজের উন্নতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ধরা হলেও, ক্রমবর্ধমান শিক্ষা খরচ সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল-কলেজের admission fee, semester fee, form fill-up charge, private tuition, project cost থেকে শুরু করে বিভিন্ন অতিরিক্ত খরচ— সব মিলিয়ে উচ্চশিক্ষা অনেকের কাছেই ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে।
সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফাইন এবং নানা অপ্রত্যাশিত charge নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। অনেক পড়ুয়ার অভিযোগ, শিক্ষার মূল উদ্দেশ্যের পরিবর্তে এখন আর্থিক চাপই বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে যেসব পরিবার সীমিত আয়ের মধ্যে সংসার চালায়, তাদের কাছে এই অতিরিক্ত খরচ মানসিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বড় বোঝা হয়ে উঠছে।
শুধু কলেজ নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে। Coaching centre-এর উচ্চ fees, study material, online course এবং examination charges মিলিয়ে অনেক ছাত্রছাত্রী নিজেদের স্বপ্ন পূরণের আগেই পিছিয়ে পড়ছে। অর্থনৈতিক অসাম্যের কারণে মেধাবী পড়ুয়াদের একাংশ সঠিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠছে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষা কখনও ব্যবসায় পরিণত হওয়া উচিত নয়। কারণ শিক্ষা মানুষের অধিকার, বিলাসিতা নয়। তারা মনে করছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, মানবিক এবং ছাত্রবান্ধব করা জরুরি। পাশাপাশি সরকারি সহায়তা বৃদ্ধি, scholarship-এর সুযোগ বাড়ানো এবং অতিরিক্ত আর্থিক চাপ কমানোর দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সমাজের একাংশের মতে, যদি শিক্ষার খরচ এভাবেই বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে বহু ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই এখনই প্রয়োজন এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে মেধা ও পরিশ্রমের মূল্য থাকবে, অর্থের পরিমাণ নয়।