অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
প্রয়াত আপ্তসহায়কের পরিবারের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
By Reporter Sabyasachi May 18, 2026
Share:
গত ৬ই মে রাতে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের। ঘটনার পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের দায়িত্ব গ্রহন, বিধায়ক হিসাবে শপথ গ্রহন অনুষ্ঠান থাকায় মৃত চন্দ্রনাথ রথের পরিবারের সাথে দেখা করতে পারেনি। রবিবার চন্ডিপুরের কুলুপ গ্রামে প্রয়াত চন্দ্রনাথ রথের বাড়িতে আসেন তিনি। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।