অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
বিজেপি সরকার আসতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কাটল জমি জট। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত। খুশির হাওয়া মালদহ জুড়ে। জমি দিতে রাজি মালদহের কৃষকরা। মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোত কুবের এলাকার কৃষকরা খুশি। কৃষকদের একাংশের বক্তব্য আগের তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণ করেছিল। তার মধ্যে কিছু জন টাকাও পেয়েছে আবার অনেকেই টাকা পায়নি জমি অধিগ্রহণ করতে বারবারই আগের সরকার তেমন ভাবে জোর দিচ্ছিল না। যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিল আজকে পরিবর্তন হয়েছে রাজ্যে বিজেপি সরকার এসেছে। সে ক্ষেত্রে বিজেপি সরকারের এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘেরা হলে আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশী দুষ্কৃতীরা আমাদের জমির ফসল পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সে ক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশিদের দুশ্চিন্তদের অত্যাচার আর সীমান্তে হবে না। পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত।