Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজে অতিরিক্ত জরিমানা ও নানা অভিযোগ ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 13, 2026
রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজে অতিরিক্ত জরিমানা ও নানা অভিযোগ ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
Rabindra Siksha Sammilani Law College-এর একাধিক ছাত্রছাত্রী সম্প্রতি কলেজের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন। মূলত attendance সংক্রান্ত অতিরিক্ত fine, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, প্রশাসনিক অসঙ্গতি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ গড়ে ওঠে।

প্রথম সেমিস্টারের বহু ছাত্রছাত্রীর দাবি, কম attendance-এর কারণে তাদের উপর ৫ হাজার, ৮ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা চাপানো হয়েছে। পড়ুয়াদের বক্তব্য, তারা যুক্তিসঙ্গত fine দিতে রাজি থাকলেও এত বড় অঙ্কের টাকা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করেছেন যে, ভর্তির সময় ৭৫% attendance বাধ্যতামূলক হলেও বিপুল পরিমাণ জরিমানার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি। পাশাপাশি, নিয়মিত attendance সঠিকভাবে আপডেট করা হয় না এবং পর্যাপ্ত class না হওয়ার কারণেও অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ছেন বলে দাবি তাদের।

বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য অনুযায়ী, কলেজে basic facilities-এরও অভাব রয়েছে। বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত classroom ব্যবস্থা এবং সাধারণ ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই বলেই অভিযোগ। এছাড়াও semester fee, ID card এবং প্রশাসনিক communication নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

এই প্রতিবাদের মাঝেই এক ছাত্রীর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ধাক্কাধাক্কির মধ্যে ওই ছাত্রীর মাথায় চোট লাগে। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবিও উঠেছে।

ছাত্রছাত্রীরা আরও দাবি করেছেন যে, তাদের মতামত বা সমস্যার কথা জানাতে গেলে অনেক সময় প্রশাসনের তরফে কড়া ব্যবহার করা হয়। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি চললেও কার্যকর সমাধান মেলেনি। তবে এবারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা একজোট হয়ে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন।

বিক্ষোভকারী পড়ুয়াদের আবেদন, কলেজ কর্তৃপক্ষ যেন জরিমানার পরিমাণ পুনর্বিবেচনা করে, attendance system স্বচ্ছ করে, পর্যাপ্ত class ও basic facilities নিশ্চিত করে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সুস্থ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে। তাদের বক্তব্য, তারা শুধুমাত্র ন্যায্য অধিকার ও শিক্ষার উপযুক্ত পরিবেশ চান।