Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে আবারো ছাত্র বিক্ষোভ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 15, 2026
রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে আবারো ছাত্র বিক্ষোভ
শুভ্রা সাহা, কলকাতা:
১৩ই মে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের রেশ এখনো কাটেনি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ কলেজের বিভিন্ন সেমিস্টারের পড়ুয়ারা কলেজ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

কলেজের পরিকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা এবং অতিরিক্ত ফাইন আদায়ের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, উপস্থিতির ঘাটতির কারণ দেখিয়ে অস্বাভাবিক পরিমাণ ফাইন চাওয়া হচ্ছে, যা বহু ছাত্রছাত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয়।

এদিকে, কলেজ অফিস সূত্রে জানানো হয় যে অতিরিক্ত পাঁচ হাজার টাকা নাকি সিনিয়র ছাত্রছাত্রীরাই কলেজ ফেস্টের খরচের জন্য ব্যবহার করেন। তবে এই বক্তব্য ঘিরেই আরও ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানায়, এটি ভিত্তিহীন ও মিথ্যা দাবি।

পড়ুয়াদের একাংশের অভিযোগ, তাদের দাবিদাওয়া গুরুত্ব সহকারে না শুনে উল্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ালেও ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি তুলে ধরেন।