Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

হাওড়া স্টেশনে চলল বুলডোজার! বেআইনি দখলদারি মুক্ত করতে RPF-এর মেগা অভিযান

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 18, 2026
হাওড়া স্টেশনে চলল বুলডোজার! বেআইনি দখলদারি মুক্ত করতে RPF-এর মেগা অভিযান
দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে ঢোকার প্রধান রাস্তাগুলোতে ডালা, ঠেলাগাড়ি আর গুমটি বসিয়ে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। এর ফলে প্রতিদিন লক্ষ লক্ষ রেলযাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। যাতায়াতের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল।অবশেষে যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশন চত্বর পরিষ্কার করতে বড়সড় পদক্ষেপ নিল রেল প্রশাসন! আজ সকাল থেকেই হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদার মুক্ত করার জন্য বিশাল অভিযানে নামে RPF।
অভিযান চলাকালীন মাইকিং করে কড়া বার্তা দেয় পুলিশ প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাঁরা প্যাসেঞ্জার স্টেশনে চলে যান। যাঁরা বাস ধরবেন বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা প্লিজ নিজের নিজের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। মাইকিং শেষ হতেই এলাকায় নামানো হয় বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি গুমটি ও দোকানপাট। রেলযাত্রীদের স্বস্তি দিতে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ .......