রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
সামাজিক মাধ্যমে ভাইরাল অস্ত্র হাতে তৃণমূল ছাত্র নেতার ছবি
By Reporter Sabyasachi July 04, 2026
Share:
মালদহ: সামাজিক মাধ্যমে ভাইরাল অস্ত্র হাতে তৃণমূল ছাত্র নেতার ছবি। অভিযোগ, তিনি সামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি এস কে রিয়াজুল। ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি দা নিউজ এক্সপ্রেস এদিকে, জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূণ রায় স্বীকার করেছেন, রিয়াজুল একসময় সামসি কলেজের ইউনিট সভাপতি ছিলেন। তবে বর্তমানে সমস্ত ইউনিট ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি নিজেও আর সংগঠনের দায়িত্বে নেই বলে জানান। তাঁর কথায়, "পুলিশ প্রশাসন আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা নেবে।"