Tue, Jul 21, 2026
 Network
Breaking News
পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী

শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 20, 2026
শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর
প্রথমবার নোটিস এড়ালেও দ্বিতীয় বারের নোটিশের সাড়া দিলেন হুমায়ুন কবির। আজ শক্তিপুর থানায় হাজিরা দেন তিনি।

বিতর্কিত মন্তব্যের কারণে রেজিনগর থানায় ও শক্তিপুর থানায় নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীরকে রেজিনগর থানা এবং শক্তিপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়।

রেজিনগর থানায় যথারীতি হাজিরা দিলেও পরপর দুইবার শক্তিপুর থানার হাজিরা তিনি এড়িয়ে ছিলেন।

হুমায়ুন কবিরের বাড়িতে তৃতীয় দফার নোটিশের সাড়া দেন তিনি।

১৯ তারিখ সকাল ১১ বেজে ৬ মিনিটে তিনি শক্তিপুর থানায় হাজিরা দিলেন। হুমায়ুন কবিরের হাজিরা ঘিরে শক্তিপুর থানা চত্বরে বিশাল পুলিশবাহিনী ও সেন্ট্রাল ফোর্স মোতায়ন করা হয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন।