Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

মমতা-শিবিরে ভাঙন! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা, ইস্তফা অন্যান্য পদেও

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 04, 2026
মমতা-শিবিরে ভাঙন! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা, ইস্তফা অন্যান্য পদেও
দলীয় প্রতীক, তহবিল হাতছাড়া হওয়ার পথে। শুক্র সন্ধ্যায় দখল হয়ে গিয়েছে দলীয় কার্যালয়, এরই মাঝে মমতা শিবিরে জোর ধাক্কা। এবারে তৃণমূলের পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

এমনই তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। এতে করে মমতা-শিবিরের ভাঙন যেন আরও ফুটে উঠল।
চিঠি দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চন্দ্রিমা জানিয়েছেন, গত ৩ জুন তাঁকে যে পদে বসানো হয়েছিল, তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট রয়েছে, তার সিগনেটরির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন চন্দ্রিমা। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল তাঁর। সেই দায়িত্বও ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শনিবারই মমতাকে চিঠি দিয়েছেন চন্দ্রিমা।