একাধিক অভিযোগ তুলে শক্তিপুর থানার ওসির বিরুদ্ধে ফের সরব হলেন হুমায়ুন কবির। তাঁর দাবি, শক্তিপুর থানার ওসি তাঁর দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়েছেন এবং নানা ধরনের হুমকিও দিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির কটাক্ষের সুরে বলেন, "শক্তিপুরের ওসি বাপ, তাই বাপের সঙ্গে দেখা করতেই যাব।" তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
হুমায়ুন কবির জানান, শনিবার সকাল ১০টা নাগাদ তিনি প্রথমে বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে কর্মসূচি শেষ করে তিনি রেজিনগর থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করবেন বলে জানান।
হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।